রাজধানীর বাড্ডায় গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বাড্ডার কমিশনার গলিতে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মামুনের বাড়ি পটুয়াখালির দুমকি থানার আলগি গ্রামে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, কে বা কারা মামুন শিকদার নামের ওই লোককে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মামুন একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Editor PI News