সরকারি-বেসরকারি ব্যাংক লুটের টাকা দিয়ে আওয়ামী লীগ ককটেল কিনে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর নয়পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রী কার্যালয়ে এ দাবী করেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, "আমরা একটি শান্তিময় দেশ চাই, যেখানে সব মতের মানুষ তাদের সুন্দর মতামত প্রকাশ করতে পারবে এবং ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু ও ইনক্লুসিভ।"
বিএনপির এই নেতা আরো বলেন, "বিগত ফ্যাসিস্ট আমলে যারা অপরাধ করেছে নির্দেশ দিয়েছে তারাই লজ্জাহীনবাবে বাসে আগুন দিচ্ছে। বিভিন্ন ব্যাংক লুট করে লুটের টাকায় ককটেল কেনা হচ্ছে। পদ্মাসেতু আর মেট্রোরেলের আত্মসাৎ করা টাকা থেকেই নাশকতার টাকার যোগান আসছে।"
Editor PI News