বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শাই হোপের অসাধারণ সেঞ্চুরির পরও নেপিয়ারে জয় বঞ্চিত হলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ ওভারের ম্যাচে ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় তিন বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ব্ল্যাকক্যাপসরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের একপ্রান্ত আগলে রেখে দারুন ক্রিকেট খেলেন অধিনায়ক শাই হোপ। ৬৯ বলে ১৩ চার ও ৪ ছয়ে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন নাথান স্মিথ।
লক্ষ্য তাড়ায় নেমে দূর্দান্ত সূচনা পায় ব্ল্যাকক্যাপসরা। রাচিন রবীন্দ্র ও ডেভিন কনওয়ের ওপেনিং জুটিতে মাত্র ১৬ ওভারে আসে ১০৬ রান। কনওয়ে খেলেন ম্যাচ জয়ী ৯০ রানের ইনিংস।
Editor PI News