আয়োজকদের কটু মন্তব্যের প্রতিবাদ করেছিলেন নিজের ব্যক্তিত্যের জোরেই বলেছিলেন, আমি কোন পুতুল নই। অপমানের প্রতিশোধ নিয়ে ২০২৫ এর 'মিস ইউনিভার্স' হয়েছেন ম্যাক্সিকোর ফাতিমা বশ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আইকনিক মঞ্চে শুক্রবার সকালে শুরু হয় প্রতিযোগীতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ভেনেজুয়েলা, ফিলিপাইন এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ন প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে সব প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসৌন্দর্যের সর্বোচ্চ সম্মান জিতে নেন ফাতিমা।
এই বছর রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড। অন্যদিকে ২৬ বছর বয়সি ফাতিমা বশ মেক্সিকোর হয়ে চতুর্থবারের মত এই শিরোপা জয় করলেন।

'মিস ইউনিভার্স' হিসেবে ফাতিমা পেয়েছেন ৫ মিলিয়ন ডলারের জমকালো মুকুট। বিজয়ী হিসেবে তিনি আরো পাবেন, আড়াই লাক্ষ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি। এছাড়াও মাসিক বেতন হিসেবে পাবেন ৫০ হাজার মার্কিন ডলার।
পুরষ্কার হিসেবে তিনি আরো পাবেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সম্পূর্ণ খরচ বহন করা বিলাশবহুল আবাসন। সার্বক্ষনিক গ্ল্যাম স্কোয়াড, সুস্থতা দলের সহায়তা, ব্যক্তিগত চালকসহ ভ্রমনের সুবিধা এবং বিশ্বের যে কোন পাঁচতারকা হোটেলে থাকার সুযোগ।
Editor PI News