অস্ট্রিয়ান প্রতিকবাদী চিত্রশিল্পী এবং ভিয়েনা সেসন আন্দোলনের অন্যতম সদস্য গুস্তাভ ক্লিমটের বিখ্যাত চিত্রকর্ম 'পোট্রেট অব এলিজাবেথ লেডেরার' নিলামে রেকর্ড ২৩৬.৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এর দাম প্রায় ২,৮৯১ কোটি টাকা।
'পোট্রেট অব এলিজাবেথ লেডেরার' এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্মের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম অবস্থানে রয়েছে ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা 'সালভাতর মুন্দি'।
গুস্তাভ ক্লিমট দুই বছর আগে আঁকা তাঁর শেষ ছবি-উজ্জল পাখা হাতে এক অজ্ঞাত মহিলার প্রতিকৃতি ১০৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙ্গলো নিজের আরেক চিত্রকর্ম 'পোট্রেট অব এলিজাবেথ লেডেরার'।
Editor PI News