ইস্তাম্বুলের ঐতিহাসিক 'নীল মসজিদ' পরিদর্শন করেছেন পোপ চতুর্দশ লিও। তুরস্কে চার দিনের সফরের তৃতীয় দিনে তিনি কোন মুসলিম উপাসনালয়ে প্রথম প্রবেশ করেন। সম্মান জানাতে তিনি জুতা খুলে মসজিদের ভেতর প্রবেশ করলেও প্রার্থনা করেননি।
শনিবার ভ্যাটিকান প্রেস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, পোপ নিরবে, স্মৃতিচারণে এবং সেখানে প্রার্থনায় সমবেত ব্যক্তিদের বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা উপভোগ করেছেন।
১৬১৭ সালে উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ (প্রথম) কনস্টান্টিপোলের গ্রেট প্যালেসের অংশে মসজিদটি নির্মাণ সম্পন্ন হয়েছিল। লক্ষ্য ছিল এই মসজিদটিকে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে গড়ে তোলা।

বাইজেন্টাইন যুগে মসজিদটি গির্জা হিসেব ব্যবহার হতো। বাইজেন্টাইনদের পতনের পর গির্জাটি ৫০০ বছরেরও বেশি সময় মসজিদ হিসেবে ব্যবহার হয়। এরপর আধুনিক তুরস্ক মসজিদটিকে জাদুঘর করলেও ২০২০ সালে আবার মসজিদে রূপান্তর করা হয়।
পোপ লিওর প্রথম বিদেশ সফর হিসেবে মুসলিম দেশ তুরস্ককে বেছে নেওয়ার কারণ হচ্ছে ১ হাজার ৭০০ বছর আগে এখানেই হয়েছিল খ্রিস্টধর্মের গুরুত্বপূর্ন ধর্মসভা 'নাইসিন কাউন্সিল'। ৩২৫ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টানটাইন প্রথমের আহ্বানে বর্তমান তুরষ্কের ইজনিক শহরে এই ধর্মসভা অনুষ্ঠিত হয়েছিল।
Editor PI News