ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার জুলাই অভ্যুত্থানের মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ কথা বলেন।

১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার ওসমান হাদিেক রাজধানীর সড়কে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদি বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
Editor PI News