বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসায়িক কাজে প্রয়োজনীয় নথি সত্যায়নের জন্য সরকারি ই-অ্যাপোস্টিল সেবায় আবেদন করতে গিয়ে দেশের অন্তত ১ হাজার ১০০ জন নাগরিকের ব্যক্তিগত তথ্য একটি ওয়েবসাইটে ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, বিয়ের সনদ, শিক্ষা সনদ, পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক চুক্তপত্রসহ ব্যক্তিগত নানা তথ্য।
ভুক্তভোগীরা জানিয়েছেন, তারা সরকারি ওয়েবসাইটে নিজেরা সরাসরি আবেদন না করে মধ্যস্থতাকারীর বা দোকানের মাধ্যমে আবেন করেছিলেন। তবে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মত, আবেদন যেভাই হোক না কেন, সরকারি সেবার আদলে ভুয়া প্ল্যাটফর্মে এত বিপুল পরিমাণ তথ্য জমা পড়া ডিজিটাল গভর্ন্যান্সের বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত।
সরকারি ই-অ্যাপোস্টিল সেবা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সরকারি নথি আইনগতভাবে গ্রহণযোগ্য করতে হলে পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে তথ্য ও যোগাযোগ বিভাগের অধিন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ প্ল্যাটফর্মের আওতায় সত্যায়ন করতে হয়।
ই-অ্যাপোস্টিল সনদে একটি কিউআর কোড থাকে যা স্ক্যান করলে সংশ্লিষ্ট নথি সত্যায়িত হয়েছে এমন তথ্য যাচাই করা যায়।
ই-অ্যাপোস্টিলের সরকারি ওয়েবসাইটটি পরিচালিত হয় ডট বিডি ডোমেইনের মাধ্যমে। তবে যে ভুয়া ওয়েবসাইটটিতে নাগরিকদের তথ্য ফাঁস হয়েছে সেটি পরিচালিত হচ্ছে ডট নিউজ ডোমেইনের মাধ্যমে। কেউ চাইলে খুব সহজেই এসব তথ্য দেখতে পাচ্ছেন।
Editor PI News