আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০ (ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার ঢাকার ধানমন্ডির নির্বাচনী কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

আসিফ মাহমুদের জুলাইয়ের সহযোদ্ধারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করলেও তিনি দলটিতে যোগ দেননি।
ঢাকা-১০ আসনে এখনো এনসিপি কোন প্রার্থী ঘোষণা করেনি। তবে, জামায়াত ও বিএনপির প্রার্থী রয়েছে আসনটিতে। বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং জামায়াত থেকে পেয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার।
Editor PI News