বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং নভেম্বরের শেষের দিকে শ্বাসকষ্ট ও অন্যান্য জটিল রোগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি হয় এবং শেষ পর্যন্ত তার জীবনাবসান ঘটে।

তাঁর মৃত্যুতে দেশব্যাপী শোক বিরাজ করছে। বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে এবং দলীয় অফিসগুলোতে কালো পতাকা উত্তোলনের নির্দেশ দেয়া হয়েছে।
‘দেশনেত্রী’ , ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে।
Editor PI News