বিশ্বজুড়ে কোটি ভক্তের টানটান উত্তেজনা আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে শেষ হলো মার্কিন জনপ্রিয় সাইন্স ফিকশন হরর সিরিজ 'স্ট্রেঞ্জার থিংস'।
দীর্ঘ দশ বছরের রোমাঞ্চকর যাত্রার ইতি ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফিক্সে মুক্তি পেয়েছে সিরিজের পঞ্চম ও শেষ মৌসুমের সমাপনী পর্ব।
বিশ্বজুড়ে দুই ঘন্টার এই মহাকাব্যিক পর্বটি দেখার জন্য দর্শকদের প্রবল চাপের কারণে মুক্তির পরপরই সাময়িকভাবে অচল হয়ে পড়ে নেটফ্লিক্সের সার্ভার।
২০১৬ সালে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কাল্পনিক শহর হকিন্সের একদল কিশোরের গল্প নিয়ে শুরু হওয়া সিরিজটি বিশ্বব্যাপী পপ কালচারের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল।
Editor PI News