গাছে পেরেক বা অন্য কোন ধাতব বস্তু ব্যবহার করে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে 'বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬' জারি করেছেন রাষ্ট্রপতি।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ থেকে মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, বাণিজ্যিক উৎপাদনের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে গাছে পেরেক বা ধাতব বস্তু ব্যবহার করে ক্ষতিসাধন করা যাবে না। এ বিধান অমান্য করলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।
অধ্যাদেশে অবৈধভাবে গাছ কাটার ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।
Editor PI News