২০১৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এলো ভুট্টা। চালানটিতে ২০২৫-২৬ ফসল মৌসুমে ৫৭ হাজার ৮৫৫ টন হলুদ ভুট্টা অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে জাহাজে পাঠানো হয়েছে।
বুধবার বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম নগরীর সদরঘাটে বন্দরের জলযান লাইসেন্স কার্যালয়ের পার্শ্ববর্তী কর্ণফুলী নদীর ঘাটে এই চালানের ভুট্টা খালাস শুরু হয়।
এ উপলক্ষে ঘাটে আয়োজিত ‘দ্যা রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পশুখাদ্য উৎপাদনকারী তিন কোম্পানি নাহার অ্যাগ্রো গ্রুপ (১০ হাজার টন), প্যারাগন গ্রুপ (১৯ হাজার টন) এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড (২৯ হাজার টন) ভুট্টা আমদানি করেছে।
Editor PI News