উগোজাহাজের জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)। আভ্যান্তরিণ রুটের ফ্লাইটের জন্য ১০৪ টাকা ৬১ পয়সা থেকে কমিয়ে ৯৪ টাকা ৯৩ পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য লিটার প্রতি ৬৮ সেন্ট থেকে কমিয়ে ৬২ সেন্ট করা হয়েছে।
বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দাম কার্যকর হবে বুধবার রাত ১২টার পর থেকে।
২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। এর আগে গেল ডিসেম্বর মাসে জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হয়েছিল।
Editor PI News