আগামী দুই থেকে তিন বছরের মধ্যে স্বর্নের দাম ৭০০০ ডলার ছাড়াবে বলে আভাস দিয়েছেন বাজার বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা।
বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্নের দাম অভূতপূর্ব উত্থানের মধ্য দিয়ে যাচ্ছে। গত এক বছরে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ৭৩ শতাংশ পর্যন্ত। বর্তমানে প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হচ্ছে।

স্যামকো সিকিউরিটজের রিসার্চ প্রধান অপূর্ব শেঠ জানান, ভূ-রাজনৈতিক, কাঠামোগত উচ্চ রাজস্ব ঘাটতি, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্রমবর্ধমান চাহিদা এবং সহায়ক প্রকৃত সুদ হারের কারণে স্বর্নের বাজারে এই তেজি ভাব লক্ষ করা যাচ্ছে।
এই বিশ্লেষক আরো জানান, বাজার চক্র অনুযায়ী আগামী দুই থেকে তিন বছরের মধ্যে স্বর্নের দাম ৭ হাজার ৪০ ডলারে গিয়ে ঠেকবে। তাই যখনই স্বর্নের দাম কিছুটা কমবে তখনই তা কেনা এবং দীর্ঘমেয়াদে ধরে রাখা বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে বলে পরামর্শ দেন তিনি।
Editor PI News