রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির দুই মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছর তাঁর ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ও ভাগ্নি আজমিনা সিদ্দিককে ৭ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া আরেক ভাগ্নি বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছরের কারদন্ড দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে দুই মামলায় শেখ হাসিনাকে ৫ বছর করে মোট দশ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছ। এছাড়া ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
শেখ হাসিনা ও তাঁর পরিবার ছাড়াও এই দুই মামলায় আদালত আরও ১১ জনকে ১০ বছরের কারাদন্ড ও অন্য একজনকে দুই বছরের কারদন্ড দিয়েছেন।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদন্ড দিয়েছিলেন আদালত।
অপর এক মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছর কারাদন্ড দেওয়া হয় একইসাথে ১ লাখ টাকা অর্থদন্ড। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর কারাদন্ড দেন আদালত।
Editor PI News