ইরানের সঙ্গে কোন দেশ ব্যবসা-বাণিজ্য করলে ২৫ শতাংশ হুমকির মুখে পড়বে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।
শুক্রবার এই আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে যে কোন দেশকে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন।
Editor PI News