২০০ মিলিয়ন মার্কিন ডলারে নিজের গানের মেধাস্বত্ব বিক্রি করে দিয়েছেন জনপ্রিয় গায়িকা ব্রিটনি স্পিয়ার্স।
বিনোদন সংবাদমাধ্যম টিএমজি জানিয়েছে, ব্রিটনির গানের মেধাস্বত্ব কিনে নিয়েছে প্রাইমারি ওয়েভ নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে হুইটনি হিউস্টন বব মর্লে ও প্রিন্সের মতো জনপ্রিয় শিল্পীদের গানের মেধাস্বত্ব মালিকানা রয়েছে।
৯০ এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়ে নাচে-গানে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন ব্রিটনি স্পিয়ার্স। সাম্প্রতিক বছরগুলোত গানের পরিবর্তে বিতর্ক আর কেলেঙ্কারির কারণে বার বার খবরের শিরোনাম হয়েছেন তিনি।
২০২৪ সালে এক সাক্ষাৎকারে ব্রিটনি স্পিয়ার্স জানিয়েছিলেন তিনি আর কখনোই আগের মতো গানের জগতে ফিরবেন না। তবে, সাময়িকভাবে ফিরতে পারেন।
Editor PI News