আগামী এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিক হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
শনিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন ঊর্ধতন কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা 'পুরোপুরি সচল' করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
Editor PI News