'সা রে গা মা পা' খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারের পরদিন জামিন পেয়ে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে। এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি এবং ভিডিও ধারণের চেষ্টার অভিযোগে বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে সোমবার গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত প্রঙ্গনে এ অভিযোগ করেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।
অনন্যার দাবি, মঙ্গলবার নোবেল জামিন পেয়ে তাকে মারধর শুরু করেন এবং কেন মামলা করেছেন এই অভিযোগ তুলে নির্যাতন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের সামনে তার হাতে থাকা আঘাতের চিহ্ন দেখান।
Editor PI News