শনিবার ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে। ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫১ জন ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’এর বরাতে এ খবর জানিয়েছে নিউজ ১৮।
ইরানে হামলা শুরুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর ব্যাপক ও ভয়াবহ অভিযান চলছে।
মার্কিন এক কর্মকর্তা বলেন, এসব হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক হুমকি মোকাবেলা এবং মার্কিন বাহিনীকে রক্ষা করা। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একাধিক শহরে হামলা হয়েছে।
Editor PI News