যৌক্তিক কারণ ছাড়া ফিলিং স্টেশনে ভিড় করার কোন মানে হয়না বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে এই মুহুর্তে জ্বালানি সংকট নেই। এপ্রিল ও মে মাসের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে কাজ করছে সরকার। এছাড়া তিনি বলেন, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই।
Editor PI News