শুধু জুলাই সনদ নয়, নির্বাচনী ইশতেহারে জনগন যে সব বিষয়ে ম্যান্ডেট দিয়েছে সকল বিষয় বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতি বিএনপি শতভাগ অঙ্গীকারবদ্ধ। এটি রাজনৈতিক সমঝোতার দলিল। এতে আমরা স্বাক্ষর করেছি। বিএনপি সংবিধান মেনে এ পর্যন্ত এসেছে এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্খা রয়েছে।
Editor PI News