আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটরদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমান হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য মঙ্গলবার একটি তথ্য অনুষন্ধান কমিটি গঠন করা হয়েছে।
Editor PI News