যারা সমাজে অর্থনৈতিকভাবে বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন তাদের জন্য আর্থিক সহায়তা বা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মান প্রদান কর্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকারের এই উদ্যোগের আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১১৪টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও পালকসহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সম্মানি প্রদান করা হবে।
Editor PI News