শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার রাত ১০টায় নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের কুদঘাট মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে কেক ও ব্যানার জব্দ করে নিয়ে যায় পুলিশ।
ঘটনা সূত্রে জানা য়ায়, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে। এসময় বিএনপির নেতাকর্মীরা খবর পেয়ে মোটরসাইকেল বহর নিয়ে সেখানে হাজির হলে ব্যানার ও কেক ফেলে পালিয়ে যায় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
Editor PI News