ইরানের সম্মতির পর হরমুজ প্রণালি পার হলো থাই তেলবাহী ট্যাংকার। ইরান ও থাইল্যান্ডের কূটনৈতিক যোগাযোগের পর থাই তেলবাহী ট্যাংকারটি হরমুজ প্রণালি পার হয়।
বুধবার এই তথ্য নিশ্চিত করেছে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় জ্বালানি ও পেট্রোলিয়াম কোম্পানি ব্যাংচাক করপোরেশন।
বিশ্বের মোট অপরিশোধিত গ্যাস ও তেলের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি কার্যত বন্ধ করে রেখেছে।
ইরান জানিয়েছে যে 'অশত্রুভাবাপন্ন' দেশগুলোর জাহাজ চলাচলে তারা বাধা দেবে না। তবে সেক্ষেত্রে আগে থেকে ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। এরই মধ্যে থাইল্যান্ড ও ভারতের মতো কিছু দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের ট্যাংকার নিরাপদে পার করার নিশ্চয়তা পেয়েছে।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইরান আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলোকে চলাচলে বাধা দেওয়া হবে না।
Editor PI News