বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়ার জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বলে জানিয়েছে ইরান। তেহরান জানিয়েছে বন্ধুরাষ্ট্র ও বিশেষ অনুমোদিত দেশের জন্য এই পথ খোলা থাকবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, "এই জলপথ পুরোপুরি বন্দ বলে পশ্চিমা সংবাদমাধ্যম যে দাবই করে আসছে তা সত্য নয়। আপনারা দেখেছেন চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানের জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে। এমনকি আমি বিশ্বাস করি বাংলাদেশও এই তালিকায় রয়েছে।"
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সাথে চলমান যুদ্ধে ইরান হরমুজ প্রণালিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
Editor PI News