
প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এ উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাঁচার হয়েছে তা দেশে ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে।


