
ম্যাচের শেষ বাঁশি বাজতেই ৪০ বছর পর বিশ্বকাপে ফেরার আনন্দে আবেগের বাঁধ ভাঙ্গল ইরাকের খেলোয়াড়দের। আর এত কাছে গিয়েও শেষ ধাপটা না পেরুতে পারার আক্ষেপে বলিভিয়ার খেলোয়াড়দের কান্নার দৃশ্য যে কারো হৃদয় ছুঁয়ে যাবে।
বিশ্বকাপে আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ২-১ গোলে বলিভিয়াকে হারিয়ে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে এশিয়ার দেশ ইরাক।
মেক্সিকোর গুয়াদালিপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধের ১০ মিনিটেই এগিয়ে যায় ইরাক। কর্নাার থেকে দারুণ এক হেডে গোল করেন আল-হামাদি। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বলিভিয়া। ম্যাচের ৩৮ মিনিটে মইসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে বলিভিয়া।
বিরতির পর আইমেন হোসেনের গোলে আবারো এগিয়ে যায় ইরাক। পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার সর্বোচ্চ লড়াই করেছে বলিভিয়া। তবে কাঙ্খিত গোলটি আর ধরা দেয়নি।


