
বাংলাদেশে কোন ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে এরই মধ্যে কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


