বুধবার, এপ্রিল ৮, ২০২৬

শিরীন শারমিনের জামিন আবেদন না মঞ্জুর

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার শিরীন শারমিন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ এর নিজ বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে গোয়েন্দা পুলিশ।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সপরিবারে ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি। অভ্যুত্থানের পর নিরুদ্দেশ থাকা শিরীন শারমিন চৌধুরী প্রায় দেড় বছর পর গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ