বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যাক্তির তালিকায় স্থান পেয়েছেন।
বুধবার যুক্তারাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিন এ তালিকা প্রকাশ করেছে। লিডার্স ক্যাটাগরিতে এ তালিকায় যুক্ত হয়েছেন তারেক রহমান।
তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পোপ লিও চতুর্দশ, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহসহ বিশ্বের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিরা স্থান পেয়েছেন।
টাইম ম্যাগাজিন তার প্রোফাইলে তারেক রহমান সম্পর্কে লিখেছে, ‘কয়েক মাস আগেও দক্ষিণ-পশ্চিম লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তারেক রহমান। কিন্তু ২০২৪ সালে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন তাকে বিরোধী আন্দোলনের নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রে নিয়ে আসে, যা তিনি ফেব্রুয়ারিতে বিপুল নির্বাচনী বিজয়ের মাধ্যমে বাস্তবায়ন করেন।’
Editor PI News