দুই মামলায় নারাণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সিদ্ধরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিযোগ) মামলায় জামিন পেলেন তিনি।
বৃহস্পতিবার দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত নিজ বাড়ি থেকে আইভিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
Editor PI News