সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘঠিত দুইটি হত্যা মামলায় খায়রুল হক গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান। আদেশের পর তাঁর আইজীবীরা জানিয়েছিলেন সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে কোন বাধা নেই। তবে, রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে গত বুধবার আপিল বিভাগে আবেদন করেছে।
গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হন। পরে তাকে ঢাকার যাত্রাবাড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় যুবদলকর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
Editor PI News