চাপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বাসা থেকে মরিয়ম বেগম (৫০) নামে এক গৃহশিক্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুবেল ও সুমি নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শহরের নামোশংকরবাটি চৌকাপাড়া এলাকার রুবেলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটির উজ্জলপাড়ার বাসিন্দা মোসাদ্দেক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন বিভিন্ন বাসায় গিয়ে ছাত্র-ছাত্রী পড়াতেন।
Editor PI News