বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ যতটা স্বাধীন, এতটা অন্য কোথাও খুব কমই উপভোগ করা যায়।
মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের বিচারকরা এতটাই স্বাধীন যে তাদের পোস্টিং, ডিসিপ্লিন-সবকিছুই তাদের হাতে, সরকারের হাতে নেই।
Editor PI News