ইরানের সাথে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দ্রুত কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুত। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বেগজনকহারে কমছে দেশের অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের রিজার্ভ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালি বেশ কয়েক মাস বন্ধ থাকায় সংরক্ষিত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হচ্ছে।
সর্বশেষ ২৮ মে প্রকাশিত যুক্তরাষ্ট্রের ফেডারেল তথ্য অনুযায়ী, 'মেমোরিয়াল ডে উইকেন্ডে'র আগের সপ্তাহেই বাণিজ্যিক ও জরুরি মজুত থেকে আরও ১ কোটি ৭৪ লাখ ব্যারেল তেল ও জ্বালানি ব্যবহার করা হয়ছে। গত দুই মাসে জরুরি মজুত থেকে প্রায় ৫ কোটি ব্যারেল তেল কমে গেছে।
মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগত মজুত থেকে বিপুল পরিমাণ তেল উত্তোলন করা হয়েছে, যার ফলে মজুত কমে ৩৭ কোটি ৪০ লাখ ব্যারেলে নেমে এসেছে।
সূত্র: সিএনএন
Editor PI News