ধর্ষণ ও জোর করে ভ্রুন নষ্টের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি তাকে কেউ অপহরণ করেনি, বিয়ে এড়াতে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।
শনিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, ভুক্তভোগীর করা মামলায় জিসান মিয়া প্রধান আসামি। তাই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, কয়েকমাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিধবা নারীর (২৫) সাথে পরিচয় হয় জিসানের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের জেরে অন্ত:সত্ত্বা হওয়ার পর জিসান ওই নারীকে ভ্রুন নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই তরুনী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি ১২ জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে, বিয়ে এড়াতে ১১ জুন নাটক সাজিয়ে তিনি আত্মগোপনে চলে যান বলে দাবি পুলিশের।
Editor PI News