ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে ২ ঘন্টা বসিয়ে রেখে দেশটিতে প্রবেশ করতে না দেওয়ায় তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, 'সেখানে আমার সাথে যা হয়েছে তা কোন ব্যক্তির সাথে নয়, বরং সরকার বা রাষ্ট্রের প্রতিনিধির সাথে ঘটেছে। তাই তাক্ষণিক প্রতিবাদ জানাতে দেশে ফিরে আসি।'
Editor PI News