বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি চীন পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি সাবমেরিন তৈরি করেছে। সাবমেরিনটির নাম 'পিএনএস হাঙ্গর'। পাকিস্তান নৌবাহিনী ইতোমধ্যে সাবমেরিনটির কমিশনও করেছে। চীন থেকে সাবমেরিনটি নিয়ে আসার পথে শ্রীলঙ্কায় যাত্রাবিরতি দেন ওমর ফারুক। সেখানে তিনি শ্রীলঙ্কার দৈনিক দ্য মর্নিংকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হাঙ্গর-শ্রেনির সাবমেরিন অন্তর্ভুক্তি বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি বজায় রাখবে।
ফারুক 'পিএনএস হাঙ্গর' সাবমেরিনটিকে 'গেম চেঞ্জার' হিসেবে বর্ণনা করেছেন। এই শ্রেনির আরও ৭টি সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বলও জানান তিনি।
Editor PI News