স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার ঘটনায় করা 'প্ররোচনা' মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভূঁইয়া আদালতে আত্মসর্মণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন আলভী। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এ বছরের ১৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচের বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইকরার বাবা কবির হায়াত ওইদিন রাতেই মামলা করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। এর আগে এই মামলায় আলভীর মা নাসরিন সুলতানা শিউলি ৪ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
Editor PI News