মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশটির শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত খুলে দেওয়ার পাশাপাশি আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, শ্রমবাজারসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের পাশাপাশি দ্রুত শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান জানিয়েছি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংবাদ যৌথ সম্মেলনে বলেন, 'আমি তাঁর সম্পষ্টবাদিতা ও দুই দেশের অভিন্ন সংকল্পের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে সাধুবাদ জানাই। হ্যাঁ, আমাদের শ্রমিক দরকার। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবার আগে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে হবে।'
Editor PI News