বাংলাদেশের প্রতিটি জেলারই রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী খাবার। তেমনি ইলিশপ্রেমীদের কাছে বরিশালের হাতে মাখা ইলিশ ভুনা একটি জনপ্রিয় ও সুস্বাদু পদ। অল্প মসলা আর সরিষার তেলের ঘ্রাণে তৈরি এই রান্না গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন বরিশালের এই ঐতিহ্যবাহী রেসিপি।
উপকরণ
প্রস্তুত প্রণালি
প্রথমে পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ একসঙ্গে ভালোভাবে মেখে নিন। এরপর বাটা পেঁয়াজ মিশিয়ে আবারও মাখুন। এবার ইলিশের টুকরাগুলো মসলার সঙ্গে আলতো করে মিশিয়ে নিন।
ফ্রাইপ্যানে সরিষার তেল ও সয়াবিন তেল গরম করে ইলিশের টুকরাগুলো হালকা করে প্রায় এক মিনিট ভেজে নিন। এরপর মাছগুলো এক পাশে সরিয়ে একই প্যানে মেখে রাখা মসলা দিয়ে দিন। আধা কাপ পানি দিয়ে মসলার বাটি ধুয়ে সেই পানিও প্যানে ঢেলে দিন।

কয়েক মিনিট পর মাছ উল্টে মাঝারি আঁচে ঢেকে ৫ মিনিট রান্না করুন। এরপর আবার মাছ উল্টে আরও ৫–৬ মিনিট ঢেকে রাখুন। সবশেষে আস্ত কাঁচামরিচ দিয়ে খুব কম আঁচে ২ মিনিট দমে রাখুন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালের ঐতিহ্যবাহী হাতে মাখা ইলিশ ভুনা।
Editor PI News