পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
শুক্রবার শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্ত অতিক্রমের সময় পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।
বেলুচিস্তান সরকারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহও সেখানে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার নির্দেশ দিয়েছেন তারা।
Editor PI News