ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের জেরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দিয়েছেন আলিপুর আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, তিনি আপাতত দলের শীর্ষ পদাধিকারী হিসেবে পরিচয় দিতে, প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বা দলের নামে কোনো নির্দেশ জারি করতে পারবেন না।
তৃণমূলের সাবেক নেত্রী জুঁই বিশ্বাসের করা মামলায় এ আদেশ দেন আদালত। একই সঙ্গে দলীয় ব্যাংক হিসাব, অর্থ, নথিপত্র ও সম্পত্তি ব্যবস্থাপনাতেও মমতার হস্তক্ষেপে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে আদালত এ আদেশ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের বক্তব্য শোনেননি। আগামী ৬ আগস্ট মামলার পরবর্তী শুনানিতে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা হবে।
Editor PI News