বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাংগঠনিক গতিশীলতা বাড়াতে চার জ্যেষ্ঠ নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছে।
মনোনীত চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপি আশা প্রকাশ করেছে, মনোনীত নেতারা তাঁদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন এবং দল ও জনগণের পক্ষে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন।