‘মোস্ট ইফেকটিভ ইমিগ্রেশন কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শক এবং কনটেন্ট ক্রিয়েটর সি এম আমিনুল বাহার। ২৫ অক্টোবর ২০২৬ তারিখে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স’ (সিওএ)-এর ৪৩তম আসরে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
নিজের ফেসবুক স্ট্যাটাসে এ অর্জনের কথা জানিয়েছেন সি এম আমিনুল বাহার। সেখানে তিনি এ স্বীকৃতি পাওয়াকে নিজের জন্য অত্যন্ত সম্মানের বলে উল্লেখ করেন। পাশাপাশি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সি এম আমিনুল বাহার ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। ইমিগ্রেশনবিষয়ক কনটেন্ট তৈরিতে কার্যকর অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন।
এ অর্জনের মধ্য দিয়ে নিজের পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য স্বীকৃতি যুক্ত হলো সি এম আমিনুল বাহারের।
Editor PI News