সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন দিঘী। তাকে নিয়ে কী ধরনের আলোচনা হচ্ছে কিংবা এসব গুঞ্জনের উৎস কোথায়, তা নিয়ে খুব একটা ভাবেন না বলে জানান তিনি।
দিঘী বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
গুঞ্জন নিয়ে অযথা আলোচনা বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন দেখেন না এই অভিনেত্রী। তার মতে, বিনোদন অঙ্গনের একজন শিল্পী হিসেবে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ ও নানা আলোচনা থাকতেই পারে। তাই প্রতিটি গুঞ্জনকে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই।
এ প্রসঙ্গে দিঘী আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’
Editor PI News