বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার কিছু পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ হয় বলে জানিয়েছেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ফোনে আগুন লাগার বিষয়টি জানানোর পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি বলেন, আট কক্ষের টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলও পুড়ে মারা গেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছেই নুসরাত তাবাসসুমের মা-বাবা একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন লাগেনি। পরিবারের কোনো সদস্যও অগ্নিদগ্ধ হননি বা ক্ষতিগ্রস্ত হননি।
Editor PI News